1. admin@bnewstime.com : admin : Md Rayhan
  2. ovro.sajib@gmail.com : Md Sojib Hossain : Md Sojib Hossain
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বাগতম....

আমির খানের নায়িকা তাসনিয়া ফারিণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৫ বার পঠিত

ডেক্স রিপোর্ট 

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। বাংলা সিনেমা প্রযোজনা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর আমিরের প্রযোজিত সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করার সুযোগ পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
সিনেমাটি নির্মাণ পরিকল্পনার সবকিছু প্রায় শেষের পথে। এরই মধ্যে এ সিনেমার পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে বিপ্লব গোস্বামীকে। আমির প্রযোজিত বাংলা সিনেমার নাম ঠিক করা হয়েছে ‘পাত্রী চাই’।

চার বছর আগে চিত্রনাট্যকার খোঁজার এক প্রতিযোগিতা থেকে পরিচয় হয় আমির আর বিপ্লবের। বিপ্লবের লেখা গল্প হৃদয় ছুঁয়ে যায় বিচারক আমির খানের। এরপরই বিপ্লবের লেখা ‘লাপতা লেডিস’ প্রযোজনা করেন আমির। এবার সেই বিপ্লবের হাত ধরেই বাংলা সিনেমা প্রযোজনা করতে চলেছেন আমির।

সূত্র : fb/Bioscope24

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বি নিউজ টাইম
Theme Customized By Shakil IT Park