1. admin@bnewstime.com : admin : Md Rayhan
  2. ovro.sajib@gmail.com : Md Sojib Hossain : Md Sojib Hossain
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বাগতম....

এখন পর্যন্ত ৪ জন মানুষের মৃত, অগ্নিকান্ডে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ৪৫৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার, মো: রায়হান হোসেন

গোলাপবাগে বেনাপোল এক্সপ্রেসের তিনটা বগি অগ্নিকান্ডে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। এখন পর্যন্ত ৪ জন মানুষের মৃতদেহের খবর পেলাম।

জানালায় একজনের লাশ দেখা যায় , প্রত্যক্ষদর্শীরা বলছে ঐ লোক নামতে পারতেন কিন্তু স্ত্রী এবং বাচ্চা নামতে পারবে না দেখে জানালা দিয়ে তিনি নিজেও নামেননি, মৃত্যুকে বরণ করে নিলেন।

বাংলাদেশের সব থেকে অত্যাধুনিক ট্রেনগুলোর একটি বেনাপোল এক্সপ্রেস, ট্রেনটি “ক” শ্রেনীভূক্ত। সকলের খুব পছন্দের একটি ট্রেন৷ এক বছরও হয়নি নতুন কোচ দিয়ে ট্রেনটির উদ্ভোধন করা হয়েছে৷

সীমান্তবর্তী ট্রেন হওয়ায় ভারত-বাংলাদেশ দুই দেশের নাগরিকরাই এই ট্রেন সব থেকে বেশি ব্যবহার করে।

এক জন প্রত্যক্ষদর্শী বলেন, আমি নিজেও কিছুদিন আগে ভারতে যাওয়া এবং আসার পথে বেনাপোল এক্সপ্রেস ব্যবহার করেছি। মনটা ভীষন খারাপ হয়ে আছে । এই অগ্নিকান্ড শর্ট সার্কিট থেকে হয়েছে নাকি নাশকতা সেটা তদন্তের বিষয়।

কিন্তু এত দ্রুত চারটা বগিতে আগুন ছড়িয়ে যাওয়াটা স্বাভাবিক নয়। গোলাপবাগ থেকে কমলাপুর মাত্র ৫/১০ মিনিটের দুরুত্ব। যে মানুষগুলো মারা গেলো তারা হয়তো দীর্ঘ যাত্রা শেষ করে মাত্রই নামার প্রস্তুতি নিচ্ছিলো।

 

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বি নিউজ টাইম
Theme Customized By Shakil IT Park