1. admin@bnewstime.com : admin : Md Rayhan
  2. ovro.sajib@gmail.com : Md Sojib Hossain : Md Sojib Hossain
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বাগতম....

মাউশির নির্দেশ, শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত শিক্ষকদের তালিকা দেওয়ার

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

রোববার (২৩ জুলাই) মাউশি থেকে এমন নির্দেশ দেওয়া হয় যে, 

ছুটি ছাড়া স্কুলে অনুপস্থিত শিক্ষকদের তালিকা এবার প্রতিদিন জানানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।  মাউশি সূত্রে জানা যায়, অধিপ্তরের ৯টি আঞ্চলিক কার্যালয়ে স্ব স্ব জেলা শিক্ষা কর্মকর্তাদের অনুপস্থিত শিক্ষকদের তালিকা দিতে হবে।

মাউশির ঢাকা অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) এ এস এম আব্দুল খালেকের সই করা আদেশে বলা হয়, অননুমোদিতভাবে (ছুটি ছাড়া) কোনো শিক্ষক প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে তার তালিকা প্রতিদিন পাঠাতে হবে।

ওই আদেশে বলা হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক/সহকারী শিক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে রোববার অনুপস্থিত রয়েছেন, তাদের নামের তালিকা সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।

গত ১৮ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত শিক্ষকদের তদারকিসহ পাঁচ দফা নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। স্ব স্ব প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও স্থানীয় প্রশাসনকে এ নির্দেশ দেওয়া হয়।
এছাড়া এদিন বিকেল সাড়ে ৪টার দিকেই শিক্ষকরা কর্মসূচি থেকে চলে যেতে শুরু করেন। সোয়া ৫টা নাগাদ প্রেস ক্লাবের সামনের সড়ক ফাঁকা হয়ে যায়। অথচ গত দুই সপ্তাহ সন্ধ্যা পর্যন্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলতে দেখা গেছে।
Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বি নিউজ টাইম
Theme Customized By Shakil IT Park